গাজরের হালুয়া
গাজরের হালুয়া তৈরির পদ্ধতি
উপকরণ
- গাজর – ১ কেজি
- দুধ – ১/২ লিটার
- ঘি – ৫/৬ চা চামচ
- এলাচ- ৭/৮টি
- কিসমিস – ১ টেবিল চামচ
- চিনি – ৬ চা চামচ
- বাদাম কুঁচি – ১ টেবিল চামচ
- দারচিনি – ২/৩ টা
- খেজুর কুঁচি – ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
(১) প্রথমে গাজরগুলো গ্রেট করে নিবো।
(২) তারপর দুধের মধ্যে এলাচ এবং দারচিনি দিয়ে ঘন করে জাল দিতে হবে।
(৩) তারপর একটি প্যানে ঘি গরম করে তাতে গ্রেট করা গাজর দিয়ে হালকা আঁচে ১০-১৫ মিনিট ভেঁজে নিতে হবে।
(৪) ভাঁজা হয়ে গেলে তাতে চিনি এবং ঘন দুধ মিশিয়ে নাড়তে থাকুন।
(৫) দুধ একটু শুকিয়ে গেলে তাতে বাদাম কুঁচি এবং খেজুর কুঁচি দিয়ে নামিয়ে নিন।
হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। দেখলেন তো, কত অল্প সময়ে এবং খুব সহজেই তৈরি হয়ে গেলো মজাদার গাজরের হালুয়া। তাহলে এখনই রান্না করুন খুব সহজে গাজরের হালুয়া।
Thanks For Visit My Blogs
Support Me : Sundarbon
YouTube : Subscribe

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন